দু’দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর শ্রী জয়ন্তর (১৫) মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত দুইটায় বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে তার মরদেহ ফিরত দেয় বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা থাকলেও মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে ওই কিশোর নিহত হয়।





















