তানোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ইলামদোহী হাট-বাজারে এক ইউপি মেম্বার ও স্থানীয়দের মারপিটে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সোহান ইলাদোহী গ্রামের মৃত সামশুদ্দিনের ছেলে।
ঘটনার খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল তদন্ত করে। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছেন।
জানা গেছে, উপজেলার ইলামদোহী হাট-বাজারে অবস্থিত সাবেক রফিকুল মেম্বারের মুদিখানার দোকানসহ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় হাতে-নাতে মেম্বার ও স্থানীয়রা সোহানকে ধরে ফেলে পিটুনি দিতে শুরু করে। এতে গুরুতর জখম হয় সোহান। পরে রাতে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানেই মারা যায় বলে জানান নিহতের মা নুরনাহার।
এ ব্যাপারে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাতা বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ করছেন বলে বিষয়টি নিশ্চিত ওসি।





















