ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

জাহিদ মালেক-দীপু মনি-শেখ হেলালের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

একই সাথে তাদের মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। সোমবার (১৯ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী ব্যাংক হিসাব স্থগিতের তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিরা হলো-ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, ডা. দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, শেখ হেলাল উদ্দিনের ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান।

উল্লেখ্য, হিসাব স্থগিত করা হলে হিসাব-সংশ্লিষ্ট তথ্য যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী ইত্যাদি কাগজপত্র চিঠি দেওয়ার দিন থেকে ৫ কর্মদিবসের মধ্যে সংস্থাটির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।

এখন এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক হিসাব পরিচালিত থাকে, তাহলে সেসব ব্যাংক হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধের জন্য আইন, ২০১২ এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের স্থগিত এবং তাদের নামে কোনো ধরনের লকার সুবিধা থাকলে সেসবের ব্যবহার ৩০ দিনের জন্য রহিতকরণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাহিদ মালেক-দীপু মনি-শেখ হেলালের ব্যাংক হিসাব জব্দ

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪