সংবাদ শিরোনাম ::
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন সিইসি
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ তথ্য জানান সিইসি।
পদত্যাগের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, বৃহস্পতিবার (৫ আগস্ট) বিস্তারিত জানাবো। যা বলার কাল (বৃহস্পতিবার) ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সাথে কাল দেখা করতে যাব।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে। গুঞ্জন রয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন।





















