ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুদ করায় জরিমানা প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের কার কত আসন? সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে সিএনজি চালিত অটারিক্সা এবং ব্যাটারী চালিত অটারিক্সা শ্রমিকদের মধ্যে মঙ্গলবার সন্ধায় দ্বিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনায় কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আদমদীঘি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(৭ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকায় প্রায় ঘন্টা ব্যাপি সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর থেকে সান্তাহার শহরের সাথে চলা চলকারী কয়েকটি এলাকার সকল সিএনজি চালিত অটারিক্সা ও ব্যাটারীচালিত অটারিক্সার চলা চল বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে আগত যাত্রীগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা যেনো ঘটে সেজন্য সকাল থেকে সান্তাহার শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও সান্তাহার শহরের সাথে কয়েকটি এলাকার যান চলাচল বন্ধ আছে। ঘটনাটি দ্রুত সমাধানের লক্ষে প্রশাসন এবং শ্রমিক নেতারা কাজ করে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সান্তাহার পাওয়ার স্টেশন এলাকায় রাস্তায় ওভারটেক করা নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনা মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা ছিলো। বৈঠক শুরু হওয়ার আগেই উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠি, গাছের ডাল, ইট-পাটকেল ও রেল লাইনের পাথর নিক্ষেপ করে প্রায় ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ। এ সময় শহরের স্টেশন এলাকায় আতংক ছড়িয়ে পড়লে লোকজন এদিক সেদিক ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আশে পাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তৎক্ষনাৎ আদমদীঘি থানা এবং সান্তাহার ফাঁড়ী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শহরে পুলিশ মোতায়ন করা ছিলো। পুনরায় সংঘর্ষ এড়াতে বুধবার সকাল থেকে শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, লিখিত অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬