সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রাত ৮টার দিকে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ড. মুহাম্মদ ইউনূস দেশে আসছেন। বুধবার (৭ আগস্ট) দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এ সময় সেনা প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সাথে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে।
























