ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না, সতর্ক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক

সালিশে প্রকাশ্যে প্রবাসীকে কুপিয়ে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে একটি গ্রাম্য সালিশে প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজীর টোলা গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করছে না। এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, হত্যাকান্ডের দিন থেকেই পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এমনকি হত্যার পর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে নিহতের ছবি তুলতে দেয়নি পুলিশ। কয়েকজন আত্বীয় স্বজনের ফোন কেড়ে নেয়া হয়েছিল। ঘটনার পর থেকেই পুলিশের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হলেও তারা কোন আসামী আটক করছে না।

নিহত প্রবাসী আব্দুল খালেক টিংকুর স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া বলেন, আমি ৭ মাসের অন্তঃসত্ত্বা। একটি ছেলে আছে। দুই সন্তান এতিম হয়েছে হত্যাকারীদের নির্মম হত্যাকান্ডে। আমি এর বিচার চাই। মাত্র ৭ মাস হয়েছিল দেশে আসা। আবারও প্রবাসে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু হত্যাকারীদের কারনে সব শেষ হয়ে গেল।

নিহতের বাবা তোফাজ্জুল হক বলেন, ঘটনার দিন আমরাই যেই দুইজন হত্যাকারীকে আটক করে পুলিশকে দিয়েছিলাম, তারা ছাড়া আর কাউকেই আটক করেনি পুলিশ। আসামীদের সাথে আতাত করে উল্টো আমাদেরকেই আসামীদের অবস্থান জানতে চাইছে। তাহলে তারা আসলে কি কাজ করছে? সরকারের নিকট দাবি জানায়, প্রকাশ্য দিবালোকে এমন হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনা হোক।

এ সময় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত প্রবাসী আব্দুল খালেক টিংকুর বাবা তোফাজ্জুল হক, মা দুলালী বেগম, স্ত্রী রাহাতুল জান্নাত রিয়া, বোন লিমা খাতুনসহ অন্যান্যরা।

অভিযোগ অস্বীকার করে ইসলামপুর তদন্ত ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালিশে প্রকাশ্যে প্রবাসীকে কুপিয়ে হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪