সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধুর সমাধিতে বাগেরহাটের জন প্রতিনিধিদের পুষ্পস্তবক অর্পণ
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে টুংগীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, ভাইচ চেয়াম্যান শেখ সুমন, মহিলা ভাইচ চেয়ারম্যান হনুফা বেগম শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন প্রমুখ।























