নয়াপল্টনে সমাবেশের ডাক বিএনপির
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৯ জুন) ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এছাড়া, ১ জুলাই মহানগরে এবং ৩ জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে দলটি।
বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। যেকোনো সময় তার জীবনহানি হতে পারে। কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। এই কারণে এখন রাজপথে কর্মসূচি নিয়েছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,প্রমুখ।



























