ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন ২ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুরু হয়েছে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া। যা শুরু হয়েছে রোববার (৩০ জুন) সকাল ১০টা থেকে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবে। এই প্রক্রিয়া চলবে আগামী ২ জুলাই রাত ৮টা পর্যন্ত।

তথ্যমতে, আগামী ৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ৫ জুলাই থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। তারপর দ্বিতীয় মাইগ্রেশনের ফল ১২ জুলাই প্রকাশ করা হবে।

এ বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। আবেদন ফি ১৫০ টাকা। এ আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবে শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরো দুই ধাপে মাইগ্রেশন করতে পারবে। শিক্ষার্থীর পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন করা হবে।

কারা আবেদন করতে পারবেন

এসএসসি ও সমমান পরীক্ষা পাস করা যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করতে পারেনি কেবলমাত্র সেসব শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে পারবেন। এছাড়া যারা আবেদন করেও কলেজে মনোনীত হননি, শুধুমাত্র তারা অনলাইনে নিজের আইডি লগ ইন করে নতুন করে পছন্দক্রম দিতে পারবে।

তাছাড়া যারা প্রথম ধাপে কলেজে মনোনীত হয়েও প্রাথমিক নিশ্চায়ন করেননি, তারাও পুনরায় এ ধাপে ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদন ২ জুলাই পর্যন্ত

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪