ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

এইচএসসি পরীক্ষায় বসবে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুন (রোববার) থেকে শুরু হবে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এবছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/ আলিম/ এইচএসসি (বিএম/বিএমটি)/ এইচএসসি(ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন। আর ছাত্রীর সংখা ৭ লাখ ৫০৯ জন। মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১। এরমধ্যে ছাত্রের সংখা ৫ লাখ ৩৩ হাজার ৬৮০। আর ছাত্রীর সংখা ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট পরীক্ষা কেন্দ্র এক হাজার ৫৬৬ টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৮৭০টি। এবার আলিম পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ৭৬ জন। এরমধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন। আর ছাত্রী সংখা ৪০ হাজার ৪৮৪ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৪৫২ টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৫ টি।

এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) /ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৯ জন। আর ছাত্রীর সংখ্যা ৬৫ হাজার ৪২৪ জন। পরীক্ষা কেন্দ্র ৭০৭ টি। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯০৮ টি। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪ টি, মোট কেন্দ্র বেড়েছে ৬৭ টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এইচএসসি পরীক্ষায় বসবে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪