ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

ঋণ খেলাপি

উপজেলা চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৬৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

জানা গেছে, ঋণখেলাপির মামলায় গত ৩০ এপ্রিল তাকে ৫ মাসের কারাদণ্ড দেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। প্রার্থী হতে ওই সময়ে হাইকোর্টে রিট করেছিলেন দণ্ডিত জসিম উদ্দিন। ৬০ কোটি টাকা খেলাপির মধ্যে ৪২ কোটি পরিশোধ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডির সঙ্গে সোলেনামা করার কথা জানিয়েছিলেন সে সময়ে। ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৬০ কোটি টাকা ঋণ নেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন। সময় নিয়েও তা পরিশোধ না করায় সুদে আসলে তা দাঁড়ায় ৮৯ কোটি টাকায়। ঋণ শোধ না করায় ২০২০ সালের ১৮ জুলাই জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলায় ঋণের বিপরীতে জামানত রাখা তার বাড়ি-গাড়ি ও সম্পদ জব্ধ করার নির্দেশ আসে আদালত থেকে। আদালত তাঁর দুটি গাড়ি, চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর বাড়ি ‘জসিম হিল পার্ক’, পাথরঘাটা এলাকার ছয় তলা ‘মফজল টাওয়ার’ ও চন্দনাইশের একটি ডুপ্লেক্স ভবন ক্রোকের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঋণ খেলাপি

উপজেলা চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪