ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে ঝাঁল বেড়েছে কাঁচা মরিচের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এর ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতি কেজির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। কাঁচা মরিচের মতো টমেটোর দামও বেড়েছে অস্বাভাবিক হারে। প্রতি কেজি টমেটো ১৪০-১৫০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ১২০-১৩০ টাকা ছিল।

বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। চার থেকে পাঁচ দিন আগেও কাঁচা মরিচের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা কেজি।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতিটি ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকায়। যা মাসখানেক আগেও ছিল ১১ টাকা থেকে ১১ টাকা ২৫ পয়সা। পাইকারিতে দাম আরও কম।

এর কারণ হিসেবে ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, ডিমের দামের সঙ্গে সঙ্গে ক্রেতাও অনেক কমে গেছে। অন্যদিকে খামারিরা বলছেন, বাচ্চার দাম কমে আসায় ডিমের বাণিজ্যিক চাহিদা কমে গেছে। অনেক বড় খামার বাচ্চা উৎপাদন না করে সেই ডিমগুলো বাজারে ছাড়ছে। এতে ডিমের দাম কমেছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রতি ডজন ডিমের দাম ১৪২ টাকা (প্রতিটি খুচরায় ১১ টাকা ৮৫ পয়সা) নির্ধারণ করে। যদিও এই দামের মধ্যে সব সময় আটকে থাকেনি, মাঝে মাঝে কিছুটা বেড়েছে।

ডিম ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ডিমের দাম কয়েক দফায় কমে এখন খুচরায় প্রতি ডজন ১২০ টাকায় নেমেছে।

গত বছর সেপ্টেম্বরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকায় দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগে ২৮০ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ প্রায় সব মুদিপণ্যের দাম আগের মতোই রয়েছে। এ ছাড়া আদা, রসুন, পেঁয়াজসহ মসলাজাতীয় পণ্যের দামও স্থির।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা কালাম হোসেন বলেন, পাইকারি বাজারে সরবরাহ অনেক কম। তাই দাম হঠাৎ বেড়েছে।

অন্যান্য সবজির মধ্যে করলা ৮০-৯০ টাকা, আলু ৩০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব সবজির দামও ৫-১০ টাকা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টিতে ঝাঁল বেড়েছে কাঁচা মরিচের

সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫