ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

চাকরিচ্যুত দুদকের সেই কর্মকর্তার চাকরি ফেরত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা ফেরত দেওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে কাজে যোগদানের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান দোলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী আসাদুজ্জামান জানান, চট্টগ্রামে একটি প্রকল্পে ভূমি অধিগ্রহণ নিয়ে অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রের অর্থ অপচয় নিয়ে ২০২২ সালে প্রতিবেদন দেওয়ার পরই শরীফকে বিভিন্নভাবে বিপাকে ফেলে দুদক। বারবার শোকজ করা হয়। পরে তাকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, সাড়ে ৩ বছর আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়ে সব কষ্ট কেটে গেছে।

চাকরি ফিরে পেতে দুদকের সচিবের কাছে গত বছরের ৭ আগস্ট আবেদন করেন শরীফ উদ্দিন। ওইদিন দুদক কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন।

দুদকের উপসহকারী পরিচালক হিসেবে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শরীফ। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে দুর্নীতি দমন কমিশন।

শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় বিভিন্ন অভিযোগের তদন্ত চালিয়ে আলোচিত হন। তাঁকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। পরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাকরিচ্যুত দুদকের সেই কর্মকর্তার চাকরি ফেরত দেয়ার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫