ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ৫৪তম বাজেট ঘোষণা হয়েছে। সেমাবার (২ জুন) বিকেল ৩টায় রেডিও-টেলিভিশনে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আর দেশের ইতিহাসে ৫৪তম বাজেট। ইতোপূর্বে ৫৩ বার বাজেট পেশ করা হয়েছে।

৫৩ বাজেটের ২৪টি বাজেটই দিয়েছেন সাবেক দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এ এম এ মুহিত। দু’মন্ত্রীই সর্বোচ্চ ১২ বার করে ২৪ বার বাজেট পেশ করেছেন। তারা দু’জনই বৃহত্তর সিলেটের অধিবাসী ছিলেন।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালে প্রথম দুই বাজেট পেশ করেন এম সাইফুর রহমান। এরপর বিএনপির দুই আমলে ৫টি করে ১০টি মোট ১২ বাজেট পেশ করেন।

সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত প্রথম বাজেট পেশ করেন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থ বছরে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টানা ১০টি বাজেট পেশ করেন তিনি।

এর পরেই আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। তিনি ৬ বার বাজেট পেশ করেন। এ সাইয়েদুজ্জামান ৪ বার বাজেট পেশ করেন। তিনবার করে বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫