ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

২০২৫-২৬ অর্থবছর

এডিপির আকার কমছে ৩৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য দুই লাখ ৩০ হাজার টাকা বরাদ্দের খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় এডিপির আকার কমছে ৩৫ হাজার কোটি টাকা।

শনিবার (১৭ মে) দুপুরে পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়।

রোববার (১৮ মে) এনইসি সভায় আগামী অর্থবছরের এডিপির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এতে সভাপতিত্ব করার কথা আছে।

পরিকল্পনা কমিশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, আগামী অর্থবছরের বরাদ্দকৃত এডিপির অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর বৈদেশিক প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা।

তবে সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।

নতুন অর্থবছরে পাঁচ খাতে যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ। খাতগুলো হচ্ছে- পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য।

এছাড়া পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্যে যাবে এডিপির ৭০ শতাংশ বরাদ্দ। নতুন অর্থবছরের এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে ১০টি মন্ত্রণালয়।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ১৪৩টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৬৯টি, সমীক্ষার ১৯টি, কারিগরি সহায়তার ৯৭টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে ৫৮টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে ৯৯০টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৫-২৬ অর্থবছর

এডিপির আকার কমছে ৩৫ হাজার কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫