দাম কমেনি চালের, বেড়েছে ডিম-মুরগির দাম
- সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাজারে নতুন চাল আসতে শুরু করলেও দাম একটা কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।
বাজারে এখন বেশির ভাগ সবজির দাম প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর বেশ কিছু সবজির দাম ছুয়েছে ১০০ টাকার ঘরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে পাশাপাশি প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দামও বেড়েছে। মাছের বাজার রয়েছে আগের সপ্তাহের মতোই। এদিকে কমেছে ইলিশের দাম।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সবজির বাজার চড়া। বেশির ভাগ সবজির দরই ৮০ থেকে ১০০ টাকার ঘরে। বিশেষ করে বেড়েছে পেঁপে এবং ভালোমানের বেগুনের দাম, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজিতে।
রলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা,পটল, লতি, ঢ্যাঁড়স, ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের দাবী গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কম। অপরদিকে ক্রেতা বলছেন ভিন্ন কথা।
জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম বেড়েছে ৫-১০ টাকা পর্যন্ত। আর ব্রয়লার মুরগির কেজিতে দাম বেড়েছে ১০-১৫ টাকা। দাম বৃদ্ধির ফলে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম ১৩০ থেকে বেড়ে ১৩৫-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১৬৫-১৭০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম এখন ১৮০ টাকা। বাজারভেদে এ মুরগি ১৮৫ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
ভোক্তারা বলছেন, সস্তা প্রোটিনের উৎস হিসেবে পরিচিত ডিম ও মুরগির দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের ওপর এর চাপ তৈরি হয়। তার ওপর যখন বাজারে সবজি, চাল সবকিছুই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।






















