সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মে দিবসে শ্রমিক দলের র্যালি
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরের নবগঠিত কমিটি শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে দশটায় অলকার মোড় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে রেশম বোর্ডে গেয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু । বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, রেশম কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলা ও যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম-সহ বিভিন্ন শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
























