নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করেছেন। তবে চীন ছাড়া সকল দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন, চীনের পণ্যের ওপর এবার ১২৫ শতাংশ হারে শুল্ক আরোপ হবে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন ব্যতীত প্রতিটি দেশের উপর বিশ্বব্যাপী শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত সেই দেশগুলোকে পুরস্কৃত করেছে যারা বাণিজ্য যুদ্ধের মধ্যে প্রতিশোধ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ৯০ দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে। বেসেন্ট আরও বলেন, কানাডা এবং মেক্সিকোসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় এমন দেশগুলির ওপর শুল্ক হার ১০ শতাংশে নেমে আসবে। তার কথায়, “বিশ্বের প্রতিটি দেশ যারা এসে আলোচনা করতে চায়, আমরা আপনার কথা শুনতে ইচ্ছুক।”
এর আগে গত সপ্তাহে বাংলাদেশ , ভারত, পাকিস্তান চীনসহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।


























