ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

থানায় জানালার গ্রিলে ওসির ঝুলন্ত মরদেহ, ধারণা আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

ওসি আল আমিন- ছবি: সংগৃহীত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে থানার ভিতরের দোতলার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আল আমিন জাজিরা থানার দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন । এ তথ্য নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।

২০২৪ সালের ২৪ অক্টোবর জাজিরা থানায় যোগদান করেন আল আমিন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সে থানার দোতলায় শয়ন কক্ষে আত্মহত্যা করেছেন। লাশটি এখনো যেখানে ঝুলানো ছিল সেখানেই ঝুলানো আছে। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

শরীয়তপুর জেলার প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল জাজিরা থানায় উপস্থিত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

থানায় জানালার গ্রিলে ওসির ঝুলন্ত মরদেহ, ধারণা আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫