সংবাদ শিরোনাম ::
আইনজীবীকে ‘কুপিয়ে হত্যা করল’ ইসকন সদস্যরা
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছে। নিহত আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও ৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাভলু বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা।





















