ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

‘বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এই সভা। ১৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক একেক রঙের পতাকা টানানো হয়। এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা হতে পারে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, না কারো পক্ষ থেকে হবে না। ১৬ ডিসেম্বর তো আমাদের দেশের সবার জন্য। বিজয় দিবস কারো একার নয়। এটা আমাদের সবার বিজয়।

আওয়ামী লীগ চট্টগ্রামে মিছিল করেছে। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে- এ বিষয়ে তিনি বলেন, আমি কাল চট্টগ্রামে যাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই’

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪