সংবাদ শিরোনাম ::
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (২ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।
১৯ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে লেখক ও গবেষক এবাদুর রহমানকে। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে। জুলাই-আগস্টে সারাদেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে গণভবনে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণাকেন্দ্রও থাকবে। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এ জাদুঘর সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি।





















