ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ভিসা নিয়ে নতুন তথ্য দিলো ভারত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যূত্থানের সময় ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এরপর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রমে ফেরেনি তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ-ভারত ভিসা নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল। এ সময় তিনি বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন।

নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এরমধ্যে মেডিক্যাল ভিসা ও জরুরি ভিসা ইস্যু করছি। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল থাকলে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দিলেও হাসিনা সরকারের পতনের পর ভারত এই সেবা বন্ধ করে দেয়। বর্তমানে দেশটির মেডিক্যাল ও জরুরি ভিসা চালু আছে।

শেখ হাসিনার ভারত অবস্থান সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম, তিনি স্বল্প নোটিশে এসেছিলেন এবং এখনো এখানেই আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিসা নিয়ে নতুন তথ্য দিলো ভারত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪