ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে ঘুম নেই, সকালে ক্লান্তি! ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’-এর লক্ষণ চিনবেন যেভাবে কৃত্রিম রুম ফ্রেশনার নয়, ঘর মাতুক ৬ সুগন্ধি ফুলের গাছে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির আভাস, সমর্থন নেমে ৩৬ শতাংশে নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন শরীরী দৃশ্যে আপত্তি রশ্মিকার গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ চলছে: তথ্যমন্ত্রী পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে হামলার শঙ্কা, সতর্কতায় কয়েকটি সাইট স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিব

নড়াইলের আ’ লীগ নেতা ও পৌর কাউন্সিলর জুয়েল গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ও নড়াইল সদর পৌরসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

সে সদর পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী শামসুল আলমের ছেলে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নড়াইল সদর পৌরসভার ডুমুরতলার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার নাকশী বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি ছিলেন। শুক্রবার রাতে নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েল কে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম শনিবার (২১সেপ্টেম্বর) সকালে বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার কাউন্সিলর জুয়েল কে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নড়াইলের আ’ লীগ নেতা ও পৌর কাউন্সিলর জুয়েল গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪