ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে চট্টগ্রাম শিশু হাসপাতালের পাশের গলিতে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের (কন্যা) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিসিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন নার্স নবজাতকের মরদেহ ময়লার ভাগাড়ে ফেলে যান। তবে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এমন কিছু দেখা যায়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাঁচলাইশ আবাসিকের ১১ নম্বর রোডের ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার এসআই মনির উদ্দিন বলেন, ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় জানান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে দাফনের জন্য মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও এটি কাদের বাচ্চা বা কারা ফেলে গেছে সে ব্যাপারে কিছুই জানতে পারেননি।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, ময়লার ভাগাড় থেকে নবজাতক কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্যরা দাফন কার্যক্রম শেষ করে। সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন নার্স এই নবজাতকের লাশ ময়লার ভাগাড়ে ফেলে যান।






















