ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার দুই ভাইয়ের অনিয়মের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই অভিযান শুরু হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) দু’দকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র এ ত্যথ নিশ্চিত করেছে।

এছাড়াও, টেন্ডার বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

২০২১ সালের জুন মাসে অবসরে যান জেনারেল আজিজ আহমেদ। এর আগে ৪ বছর তিনি ছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত বছর তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক সেনাপ্রধান আজিজ ও তার দুই ভাইয়ের অনিয়মের অনুসন্ধান শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪