ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

যশোরে মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম

এমন নির্বাচন চাইনা, দিনের ভোট রাতে হয়ে যাবে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চায় একটি অবাদ-নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন হোক। এজন্য নতুন এ অন্তর্বতীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধনসহ রাষ্ট্রের রন্ধে রন্ধে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে ততোদিন সময় দিতে চাই।

রোববার (২৫ আগস্ট) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থ্যানে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রসুল।

এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন কোনো নির্বাচন আমরা চাইনা যে ভোটের দিন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো না। ভোটের দিন-ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতের হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেয়া হবেনা। ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন যে সরকার গঠণ হয়েছে তারা জনগনের এ প্রত্যাশা পূরণ করবে।

জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন।

সভাশেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের গোপনিয়াতার মধ্য দিয়ে অর্থ সহায়তা দেয়া হয়। একইসাথে আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম

এমন নির্বাচন চাইনা, দিনের ভোট রাতে হয়ে যাবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪