ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

যশোর শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তনের দাবি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তন ও ব্যবস্থাপনা কোম্পানি টেকসিটির সাথে সম্পাদিত গণবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারী উদ্যোক্তারা। আগামী ৩ কর্মদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে গ্রহণ না করলে আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আইটি পার্কের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে পার্কটি হওয়ায় এবং এটির পরিচালনায় সাবেক সরকারের সুবিধাভোগীরা থাকায় স্থাপনাটি গণআক্রোশের শিকার হচ্ছে। গত কয়েকদিনে অন্তত তিন দফা এখানে আক্রমণের ঘটনা ঘটেছে। যার একটিও মোকাবেলা করতে পারেনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা টেকসিটি। পার্কসহ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে বিনিয়োগকারীদের। ফলে এই ব্যর্থ প্রতিষ্ঠানের এখানে দায়িত্ব পালনের আর কোনো সুযোগ নেই। তারা দায়িত্বে থাকলে আরও অঘটন ঘটনার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৩০৫ কোটি টাকার সরকারি প্রকল্পটি কোনো বিনিয়োগ ছাড়াই পরিচালনার দায়িত্ব দেয়া হয় টেকসিটিকে। অথচ পার্ক থেকে অর্জিত রাজস্বের ৮২ শতাংশের ভাগিদার টেকসিটি। আর সরকারের প্রাপ্য ১৮ শতাংশ। যার বড় অংশ আবার লুটেরা কোম্পানি টেকসিটি নানা কারসাজির মাধ্যমে আত্মসাৎ করে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি পার্কের নাম পরিবর্তন করে ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এবং এর প্রধান ভবনটি (এমটিবি) সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ফ্রিল্যান্সার মীর মুগ্ধর নামে নামকরণের দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এসএইচএসটিপিআইএ-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সংগঠনের উপদেষ্টা ও জাহিদ হাসান টুকুন এবং সভাপতি আহসান কবীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোর শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তনের দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪