ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

১১ দফা দাবিতে যশোরে পুলিশের বিক্ষোভ

যশোর অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোরের পুলিশ সদস্যরা। বুধবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরণে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। দুই শতাধিক পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল মিছিলে অংশ নেন।

এ সময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের হলে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। এরপর পুলিশ কনস্টেবলসহ নিম্ন পর্যায়ের অফিসাররা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। উধ্বর্তন কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনী জনগণের কাছে প্রত্যাখিত হয়েছে। অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ অবস্থায় পুলিশ বাহিনীতে সংস্কার ছাড়া তারা কাজে যোগদান করতে পারছেন না।

এদিকে, খবর পেয়ে পুলিশ সুপার মাসুদ আলমসহ উধ্বর্তন কর্মকর্তারা পুলিশ লাইনে যান এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। একইসাথে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের দাবিগুলো যৌক্তিক। একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনা করবে সেই প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১১ দফা দাবিতে যশোরে পুলিশের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪