ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

ফুলবাড়ীতে আ’ লীগ নেতার বাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

1-4480x2038-1-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সাথে সাথে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দোলনকারীরা আনন্দ মিছিল বের করে। মাইক বাজিয়ে দেশাত্মবোধক গান পরিবেশন করে আন্দোলনকারীরা তাদের আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে।

সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বাসভবন ভাঙচুর করে এবং আওয়ামী লীগের অফিসে থাকা দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা ।

এমপির ছোট ভাই ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের বাড়িও ভাঙচুর করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলুর বাসাও আন্দোলনকারীরা ভাঙচুর করে। আওয়ামী লীগের বাসায় ভাড়া থাকে এমন ভাড়াটিয়ারাও বাস ত্যাগ করতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগ কর্তৃক দখলকৃত বিভিন্ন জায়গা আন্দোলনকারীরা তাদের দখলে নেয়। জয়রামের দেশীয় মদের দোকানও ভাঙচুর চালায় আন্দোলনকারীরা।

ফুলবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামাতে ইসলামীসহ অঙ্গসংগঠনের আহ্বানে ফুলবাড়ীর সকল স্থাপনা এবং জানমাল রক্ষার স্বার্থে মাইকিং করা হয় এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে আ’ লীগ নেতার বাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

সংবাদ প্রকাশের সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪