ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

শহীদ মিনারে জমায়েতের চেষ্টা, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ সোমবার (৫ আগস্ট)। এর অংশ হিসেবে সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন অনেকে। কারফিউ উপেক্ষা করে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজন। এসময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ মিনারে জমায়েতের চেষ্টা, টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪