ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

জনসমুদ্র শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে শিক্ষার্থীদের সাথে যোগ দেন নানা শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (৩ আগস্ট) বেলা ১টা থেকেই আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারের দিকে জড়ো হতে থাকে। শহীদ মিনার এলাকা থেকে সলিমুল্লাহ হল, বকশি বাজার, টিএসসি এলাকা পর্যন্ত রয়েছে আন্দোলনকারীরা।

এসময় অনেকে আবার বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে মূর্ছনা দিচ্ছেন। সরেজমিনে দেখা যায়, কোটা আন্দোলনকে মুখরিত করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনে এসেছেন, দিনমজুর, রিকশাওয়ালা, ফেরিওয়ালা, মাওলানা, ডাক্তার,শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরও নানা পেশার লোকজন।

সরকারি চাকরিতে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনসমুদ্র শহীদ মিনার

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪