ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ঢাবি ক্যাম্পাসে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কারের দাবিতে সোমবারের (১৫ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান।

সরেজমিন দেখা যায়, বহিরাগত ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন আগ্নেয়াস্ত রামদা, হকি, রড, এসএস পাইপ, হকিস্টিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে মহড়া দিচ্ছে।

received 947684667107019

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টা থেকে ছাত্রলীগের একটি সমাবেশ হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা ৩টার পর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন । অন্যদিকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কোটাসংস্কারপন্থীদের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল।

এ মুহূর্তে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকায় অবস্থান নিচ্ছেন। তাদের আশেপাশে বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ ও বহিরাগতরা আগ্নেয়াস্ত্র সহকারে মহড়া দিচ্ছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের একটি প্রতিনিধি দলকে টিএসসি এলাকায় টহল দিতে দেখা যায়। জানতে চাইলে প্রক্টরিয়াল বডির সদস্যরা জানায়, কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইল টিমের সদস্যরা আসবে, মাইক বাজিয়ে সবাইকে সতর্ক করা হবে যাবে বহিরাগতরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। তার পরও না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মাকসুদুর রহমানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। একইসঙ্গে সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবি ক্যাম্পাসে অস্ত্রের মহড়া

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪