ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

স্বরূপকাঠির নৌকা যাবে জার্মানিতে

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘরে নির্মিত কাঠের নৌকা যাবে জার্মানিতে। প্রথম চালানে যাবে ১০টি নৌকা। জার্মানির এক নাগরিক ওই এলাকায় এসে বিভিন্ন ধরনের তৈরী নৌকা দেখে ১০টি নৌকার অর্ডার দিয়েছেন আজিজুল হককে।

আজিজুল হক জানান, তিনি ৩০ বছর যাবত বর্ষাকাল আসার আগে ডিঙি ও টালাইর নৌকা বানান। কয়েকদিন আগে জার্মানির এক ভদ্র লোক এসে ১০টি নৌকা তৈরীর আদেশ দিয়েছেন। এই প্রথম তার নির্মিত নৌকা বিদেশে যাবে। এর আগে ওই এলাকার কেউ বিদেশে পাঠানোর জন্য নৌকা বানানোর আদেশ পায়নি। প্রতিটি নৌকার দাম নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা।

এরপর হয়তো আরও ২০টি নৌকা যাবে। সব নৌকাই নির্মিত হবে মেহিগিনি কাঠ দিয়ে। তবে পরের ২০টি বিভিন্ন ডিজাইনের হবে।

জার্মানির নাগরিকের সাথে বরিশালের একজন এসেছিলেন। তিনি প্রতি সপ্তাহেই এসে নৌকা নির্মানের কাজের অগ্রগতি দেখে যাচ্ছেন।

আজিজুল হক আরও বলেন, এসব নৌকা নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার সৌখিন আসন বানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠির নৌকা যাবে জার্মানিতে

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪