ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বাজেট অধিবেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার (৫ জুন) থেকে। জাতীয় সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

বৃহস্পতিবার (৬ জুন) সংসদের এই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। দ্বাদশ জাতীয় সংসদের এই বাজেট অধিবেশন হবে তৃতীয়।

যা বর্তমান সরকারের প্রথম বাজেট। এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে প্রায় ৮ লাখ কোটি টাকার। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাজেট হবে দেশের ৫৩তম। এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদে ২৫তম বাজেট।

১৯৭২ সালে স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দীন আহমদ। প্রথম বাজেটের আকার ছিল ৭.৮৬ বিলিয়ন টাকা। এডিপির আকার ছিল ৫.০১ বিলিয়ন টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেট অধিবেশন শুরু আজ

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪