থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে দুই প্রধানমন্ত্রীর। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে সই হবে। এরপর দুই নেতা একান্ত বৈঠক করবেন।
গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এবং সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং এরআগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সাথে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। গভর্নমেন্ট হাউস ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
এর আগে বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























