ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা বাতিঘর আদর্শ পাঠাগার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ৫৫ হাজার কোটি বিদেশি ঋণের খোঁজে সরকার মেসির ইতিহাস, আর্জেন্টিনার জয়; বিশ্বকাপে নতুন রেকর্ড মহাতারকার স্টারমারের বিদায়ের পর ব্রিটেনের মসনদে কে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া চেয়ারম্যানের সাক্ষাৎ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ বিদ্যুৎ বিলের ২০ হাজার টাকা শোধ করলেন ডিসি, মঙ্গলের জামিন পুতিনের গোপন প্রেম ফাঁস! বিষাক্ত মাশরুমে সাংবাদিকের মৃত্যু সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি, মসজিদে রাজনীতি বন্ধের আহ্বান এমপিদের

বেনজীরের দখল করা জমি দ্রুত উদ্ধারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখল করা ভাওয়াল গড়ের ৬ দশমিক ৭৩ একর বনভূমি উদ্ধারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন । বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাকারিয়া এই তথ্য জানান ।

২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়া ভাওয়াল গড় রক্ষায় গঠিত একমাত্র সংগঠন হিসেবে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ভাওয়াল গড়ে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের ৬ দশমিক ৭৩ একর বনভূমি রয়েছে বলে বন বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে ।

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক । আইন- শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার ।
সংগঠনটি অনতিবিলম্বে বেনজীর আহমেদসহ যাঁরা বন বিভাগের জমি দখল করেছেন তাঁদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনজীরের দখল করা জমি দ্রুত উদ্ধারের আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪