ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাফনদীতে মায়ানমারের যুদ্ধজাহাজ!

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফনদীতে মায়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মায়ানমারের জলসীমানায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শাহপরীর দ্বীপ বিওপির ওপারে তিন কিলোমিটার পূর্বে নাফনদীর ওপারে মায়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। এ ধরনের জাহাজ নাফনদীর সচরাচর দেখা যায় না।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ বিষয়ে বলেন, নাফনদীতে সে দেশের জলসীমানায় একটি বড় জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কীসের জাহাজ জানা যায়নি।

সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে নাফনদীতে মায়ানমার সীমান্তে একটি নেভির জাহাজ দেখা গেছে। তবে, এখন সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে।

এদিকে, সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর থেকে তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না বলে জানান হ্নীলার ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাফনদীতে মায়ানমারের যুদ্ধজাহাজ!

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪