ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুকী-তিশার বিচ্ছেদের গুঞ্জন!

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর ঘিরে যখন বিনোদন অঙ্গনে আলোচনা চলছে, তখনই নতুন করে ছড়িয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার গুঞ্জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে ফারুকী-তিশার ঘনিষ্ঠ ও প্রযোজনা প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দাবি, তাদের বিচ্ছেদের খবরের কোনো সত্যতা নেই।

ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ফারুকী ও তিশার সংসার ভাঙনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। একটি ব্যঙ্গাত্মক পাতায় প্রকাশিত কাল্পনিক তথ্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে বলে তাদের দাবি।

সংশ্লিষ্টরা আরও জানান, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে কন্যাসন্তান ইলহামকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন ফারুকী-তিশা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের প্রধান সহকারী পরিচালক মাসুদ পারভেজও এটিকে গুজব বলে উল্লেখ করেছেন।

তার ভাষায়, ‘আমি যতটুকু দেখি, ততটুকুই বলতে পারব। অভ্যন্তরীণ অনেক বিষয় হয়তো আমি জানি না। যতটুকু বলতে পারি, এটা একটি গুজব। গুজব তো গুজবই। গুজব আবার সত্য হয় কীভাবে? সত্য হলে তো আর সেটা গুজব হতো না।’

তিনি আরও বলেন, ‘কী হচ্ছে, সেটা সামনে দেখা যাবে। যা-ই হোক, সূর্যের মতো একদম সত্য হবে। এ ব্যাপারে এখন কথা না বলাই ভালো।’

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বিয়ের আগেও তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত ফারুকী বা তিশার পক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি। বরং প্রযোজনা প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের বক্তব্য, ছড়িয়ে পড়া খবরটি ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফারুকী-তিশার বিচ্ছেদের গুঞ্জন!

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬