ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সানসেড নির্মাণ প্রতিবাদে হামলা, ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে আদালতের আদেশ উপেক্ষা করে ভবনের ছাদে সানসেড নির্মাণের প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম ও তার পরিবার সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত জানায়।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, “আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন বসবাস করছি। পাশের জমি নিয়ে দীর্ঘদিনের সীমানা বিবাদ রয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও প্রতিবেশী লিটন কুমার মিস্ত্রি ও তার পরিবার আমার ছাদের ওপর সানসেড নির্মাণের চেষ্টা করলে আমি বাধা দিই। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা আমাকে হামলার শিকার করে।”

তিনি আরও অভিযোগ করেন, “প্রতিবেশীরা আদালত বা প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে তাদের সংখ্যালঘু কার্ড ব্যবহার করে বিষয়টিকে সম্প্রদায়িক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে। আমি চাই প্রশাসন ও আদালত দলিলপত্র যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করুন। আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ প্রচারিত হচ্ছে, তার প্রতিও আমি সঠিক বিচার চাই।”

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সানসেড নির্মাণ প্রতিবাদে হামলা, ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬