গোবিন্দগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এটি সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৪ হাজার ২৩ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে পাট, তিল, মুগ, হলুদ ও আউশ ধান চাষিদের জন্য নির্ধারিত পরিমাণে বীজ ও সার সরবরাহ করা হবে।
উপস্থিত কৃষকরা সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, “কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে, আর এ ধরনের কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।”




















