ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংসদে খাদ্যমন্ত্রী

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যার দাম কেজি প্রতি মাত্র ১৫ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের এমপি Obaidullah Salafi এর লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী এসব তথ্য জানান।

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, “বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও চাল বিতরণ করছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রতি বছর ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর ও মার্চ–এপ্রিল) এ চাল বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৭ দশমিক ৯৩ লাখ টন সাধারণ চাল ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে খাদ্যমন্ত্রী

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬