ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দোকান ও শপিংমল খোলার সময় এক ঘণ্টা বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিপণিবিতান, শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এখন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে সরকারের নির্দেশনায় সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

দোকান মালিক সমিতির নেতারা আগে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান -এর কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধও জানান।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দোকান ও শপিংমল খোলার সময় এক ঘণ্টা বাড়ল

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬