ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, এর আগে আগামী রোববার থেকেই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এ কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় টিকাদান চালু করা হবে। পরবর্তীতে তা ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে।

তিনি বলেন, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে, যাতে কোনো শিশু ঝুঁকির বাইরে না থাকে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হামের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, এই প্রাদুর্ভাব করোনাভাইরাস মহামারির তুলনায় কম গুরুত্বপূর্ণ নয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ মে থেকে সারাদেশে হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬