ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে নির্মানাধীন জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫শ শয্যা বিশিষ্ট মূল ভবন ও জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন কর্মী লিটন চন্দ্র সরকার, সমাজকর্মী রাসেল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষ ছাড়াও আশেপাশের জেলাগুলোর মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গত ২০১৬ সালে জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে সরকার। কিন্তু মেডিকেল কলেজের সকল স্থাপনা নির্মিত হলেও ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এতে করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে সব সময়ই রোগীর ভীড় থাকে। রোগীর চাপে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যান্যদের চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা। এর ফলে রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের পরিবেশ দিনের পর দিন অস্বাস্থ্যকর ও রোগীদের জন্য অনুপযোগী হয়ে পড়ছে।

অন্যদিকে মুমূর্ষু রোগীদের জন্য গত ২০১৫ সালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে উদ্বোধনের পর থেকেই গত ১১ বছর ধরে এর কার্যক্রম বন্ধ রয়েছে। অনতিবিলম্বে মেডিকেল কলেজের হাসপাতাল ভবন নির্মান কাজ শুরু ও জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবীতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬