সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
“জাতীয় দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং র্্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) জয়পুরহাট শহরের কালেক্টর চত্বর মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























