ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতি: পিস্তল ও চাইনিজ কুড়ার উদ্ধার

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলা–এ এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতি ঘটেছে। এ সময় ডাকাতরা প্রায় ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে এলাকায় ধাওয়া খেয়ে ডাকাতরা একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফেলে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়ন–এর চরমিরকামারী সেন্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো: রতন (৪২), সাকড়েগাড়ী মোড় প্রাণ কোম্পানির বিকাশ ও নগদের এজেন্ট, ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ২টার দিকে রতন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় আগেই ওৎপেতে থাকা ডাকাত দলের দুই সদস্য মোটরসাইকেলে তার পিছু নেয়।

রতন যখন বাড়ির প্রধান ফটকে পৌঁছান, ডাকাতরা তার চোখে ঝাঝালো কিছু স্প্রে করে। চিৎকার করলে তারা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। প্রতিহত করার সময় ডাকাতরা তাদের একজনের জ্যাকেট ঘটনাস্থলে ফেলে পালায়।

এ জ্যাকেট তল্লাশী করে এলাকাবাসী একটি গুলিভর্তি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং একটি স্মার্ট মোবাইল উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ভুক্তভোগী রতন ও তার স্ত্রী মোছা. তুলি খাতুন গুরুতর আহত হন এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, “এটি মূলত ছিনতাইয়ের ঘটনা, কারণ ডাকাতি করতে ন্যূনতম পাঁচজনের দল লাগে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং উদ্ধারকৃত পিস্তল, কুড়াল ও মোবাইল জব্দ করেছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতি: পিস্তল ও চাইনিজ কুড়ার উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬