ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘জুলাই কারও ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল’: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, গণ-অভ্যুত্থান বা জুলাই আন্দোলন কারও ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। তিনি বলেন, পুলিশও সেই আন্দোলনের অংশ হিসেবে রাজপথে ছিল।

সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ পুলিশ সদর দপ্তর–এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গণ-অভ্যুত্থান বা জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এটি জনগণের আন্দোলন এবং এই বিষয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘জুলাই কারও ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল’: আইজিপি

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬