সান্তাহারে গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দশ কেজি গাঁজাসহ চারজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
৭ মার্চ (রবিবার) দুপুরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ালে সেখানে অভিযান চালিয়ে চারজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম (৪৫) একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার (২১) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু (২১) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, রবিবার ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে চারজন নারী মাদক কারবারি মাদক পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে বেলা সাড়ে তিন ঘটিকার সময় সান্তাহার রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে ট্রেনটি পৌঁছালে সেখানে অভিযান পরিচালনা কালে ট্রেনের “ঘ” বগির ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর সিটে বসা যাত্রীবেসে বসে থাকা চারজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা খয়েরী রংয়ের একটি ল্যাগেজের ভিতর বিশেষ কায়দায় কম্বল দিয়ে মোড়ানো সাদা কস্টেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় দুই প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার প্রতিটি প্যাকেট পাঁচ কেজি করে মোট দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।






















